
মোঃ নাজমুল হক প্রধান :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী , বিশিষ্ট সমাজ সেবক, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিএনপির দলের দুঃসময়ের কান্ডারী মোঃ শাহ আলম লস্কর
শুক্রবার ( ২ অক্টোবর ) বিকালে গজরা ইউনিয়নের আমুয়াকান্দী গ্রামে এলাকাবাসী দের নিয়ে নির্বাচনী প্রচারণা ও ঘন সংযোগ ও সমাবেশ করেন শাহ আলম লস্কর।
চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি গজরা ইউনিয়নের জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে গজরা ইউনিয়নের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
আরো বলেন আমার কোন চাওয়া পাওয়া নাই, আমি নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনী মাঠে নামছি ইউনিয়নের সাধারণ জনগণকে কিছু দেওয়ার জন্য , আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন আমি একটি ডিজিটাল সাইনবোর্ড লাগিয়ে দেব গজরা ইউনিয়নে সরকারি কোন অনুদান আসলে আপনারা সবাই জেনো জানতে পারেন এবং আপনাদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনায় ইউনিয়নে সমস্ত কাজ করব ,
তিনি আরও বলেন, গজরা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।
