প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ১:০১ পি.এম
অনাড়ম্বরভাবে স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দিলো মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন >> Dhonagoda Barta
মতলব দক্ষিণ (চাঁদপুর)ঃ করোনার প্রাদুর্ভাবের সময় মতলব দক্ষিণ উপজেলায় সামনের সারিতে থেকে মানবিক কাজে বিশেষ ভূমিকা রাখায় ও জনসেবা মুলক বিভিন্ন কাজ করেছেন এমন সব করোনাযোদ্ধাদের মধ্য থেকে ৬৫ জনকে সংবর্ধিত করা হয়েছে।
গত ০৫ সেপ্টেম্বর সোমবার মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে করোনা যোদ্ধাদের ক্রেস্ট প্রদান করে এ সংবর্ধনা দেয়া হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে মোঃ রিয়াজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, তথ্য কর্মকর্তা মোসাম্মৎ তাসলিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উদ্যোক্তা ও সাংবাদিক মোঃ আশরাফুল জাহান শাওলিন, মোঃ তানভীর আহমেদ, মোঃ হাবিব, নূর মোহাম্মদ তামিম, মোঃ ফয়সাল মিয়া, মোঃ সিফাত উল্লাহ মজুমদার, মাওলানা আনসার আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে করোনা মহামারীর ক্লান্তিলগ্নে মতলবকে রক্ষা করার জন্য যেভাবে স্বেচ্ছাসেবীরা ভূমিকা পালন করেছে সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এ সময় ফাহমিদা হক বলেন, করোনাকালে সামনের সারিতে থেকে এসব স্বেচ্ছাসেবী নিরলসভাবে বিভিন্ন জনসেবামুলক কাজ করেছেন। তাঁদেরকে সম্মানিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলার সকল স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT