সমির ভট্টাচার্য্যঃ
অর্থের অভাবে সৌদি আরব থেকে ছেলের দেশে আনতে পারছেনা এক অসহায় পিতা তার বাড়ী মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাস বাড়ী যুগল চন্দ্র দাস ।
ছেলে সজিব মাত্র ৪মাস পূর্বে বুকে অনেক স্বপ্ন নিয়ে কর্ম সংস্থানের জন্য সৌদি আরবে যায়। ভাগ্যের নির্মম পরিহাস ৪ মাস যেতে না যেতেই গত ১৩ মার্চ নিজ কক্ষে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন সজীব চন্দ্র দাস। পাসপোর্ট নম্বর A০১৬৯৫২৯১।
বিদেশ যাওয়ার সময় তার পরিবার বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন করে ৫ লক্ষ টাকা ব্যয় করে তাকে সৌদি আরবে পাঠায়।
তার পিতা যুগল চন্দ্র দাস জানায়, আমার তিন ছেলে এক মেয়ে। ছোট ছেলেকে অনেক আগেই সৌদি আরবে পাঠিয়েছিলাম। বড় আশা নিয়ে আমার ভাতিজা হৃদয় দাসের মাধ্যমে প্রায় ৫লক্ষ টাকা এনজিও সংস্থা থেকে লোন তুলে আমার ছেলেকে বিদেশে পাঠাই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ৪ মাস যেতে না যেতেই আমার ছেলে স্টোক জনিত কারণে পরলোক গমন করেন। এখন আমি কি করে এনজিও র টাকা পরিশোধ করি। এ দিকে সৌদি আরব থেকে আমার ভাতিজা ও ছোট ছেলে লাশ আনতে ৫ লক্ষ টাকা খরচ হবে বলে আমাকে জানায়। আমি কোথা থেকে এ টাকা সংগ্রহ করব। আজ ২৫ দিন হলো ছেলে মৃত্যুবরণ করেছে। এখনো টাকার জন্য ছেলের লাশ আনতে পারছি না। ছেলে লাশ আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা কামনা করছি। এদিকে আমি শোক সইতে না সইতে এনজিও সংস্থাগুলো টাকার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে। এ থেকে আমি পরিত্রাণ চাই। আমার বড় ভাই দুজনের মালিকানা গাছ একক ভাবে কেটে নিয়ে গেছে। কাউকে কিছু বলতে পারছি না সহ্য ও করতে পারছি না।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT