অনলাইন ডেক্স
করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে আইপিএল চলা নিয়ে মুখ খুললেন আরেক সাবেক ক্রিকেটার। শোয়েব আখতার বললেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএল চালিয়ে যাওয়া উচিত নয়। এই অর্থ সাধারণ মানুষকে দিয়ে দিন। অক্সিজেন ট্যাংক কিনুন। এসময় পাকিস্তান সুপার লিগ স্থগিত রাখাই উচিত হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, এত বড় একটা মহামারি চলছে। এরমধ্যে জুনে পিএসএল শুরু করা উচিত হবে না। আইপিএল-এর জন্যও এটা সঠিক সময় নয়। আইপিএল-এর অর্থ সাধারণ মানুষকে দিয়ে দিন। অক্সিজেন ট্যাংক কিনুন। তাতে জীবন বাঁচবে। ভারত এবং পাকিস্তান দুদেশেই যাতে জীবন বাঁচে, সেটাই আমরা চাই। অনেক ব্যথা এবং হতাশা নিয়ে কথাগুলো বলছি। কারণ মানুষের জীবন এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এর জন্য যদি খেলাধুলা স্থগিত রাখতে হয়, তাহলে সেটাই হোক।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT