মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) মতলব নিউ হোস্টেল মাঠে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আয়োজিত মতলব পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনের নৌকা মার্কার সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন।
[caption id="attachment_56" align="alignnone" width="300"]
মতলব পৌর নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে পথসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল[/caption]
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ মামুনুর রশীদ, মোঃ হাবিবুর রহমান পবন, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ জসিম উদ্দিন মাতাব্বর, মোঃ শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মোঃ জহির উদ্দিন খসরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ সাগর, মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা আক্তার, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাইনুদ্দিন রানা। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চন্দন সাহা ও পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগর সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি আতাউর রহমানের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আকতার মাঝি, মোঃ মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, দেওয়ান মোঃ পারভেজ, শেখ ফজলুল করিম সেলিম, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটোয়ারী, যুবলীগনেতা টুটুল পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।