সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আবুল খায়ের। এর আগেও তিনি এ বিদ্যালয়ের সভাপতি ছিলেন ।
সভাপতি গঠনকল্পে গত ৩০ এপ্রিল (শনিবার) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার মুখলেছুর রহমান।
নির্বাচনে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট ৯ জন ভোটারকে নিয়ে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৫ ভোট পেয়ে মো. আবুল খায়ের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইকবাল হোসেন প্রধান পেয়েছেন ৪ ভোট।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মোল্লা।
বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি আবুল খায়ের চাঁদপুর ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুলসহ সকলে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে বিদ্যালয় পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT