মোঃ হোসেন গাজী।।
আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইমচর উপজেলার ২ টি ইউনিয়নে পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে একাধিক প্রার্থী তাদের মননোয়ন ফরম সংগ্রহ করেন।
১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে হাইমচর উপজেলার নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৪ ওয়ার্ড মেম্বার প্রার্থী জসিম ভূইয়া, ৪,৫ ও ৬ মহিলা মেম্বার শান্তা মনোনয়ন ফরম জমা দিয়েছে।
হাইমচর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায় হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নে যারা বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা হলেন ৯ নং ওয়ার্ডের মোঃ জুয়েল, ৬ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের আলী আশ্রাফ, ৭নং ওয়ার্ড মাহবুব কাজী, মুসলিম মিজি ১ নং ওয়ার্ডের বাবুল রাড়ি,হাইমচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আসমত সরদার, ৩ নং ওয়ার্ডের ওবাদুল্লা, ৬ নং ওয়ার্ডের রেহান উদ্দিন, ৫ নং ওয়ার্ডের সৈয়দ হাওলাদার, ৯ নং ওয়ার্ডের সুলতান মাঝি, ৪ নং ওয়ার্ডের মনির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ৪,৫ ও ৬ বকুল বেগমসহ একাধিক প্রার্থী।
এ ব্যাপারে হাইমচর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন জানান তফসিল ঘোষণার পর পর প্রার্থীরা আসছে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতেছেন এবং ক্রমাগত জমা দিতেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT