করোনা মহামারিতে বিপর্যস্ত অসহায় ছিন্নমূল পথশিশুদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ০৭০৯ ইলিশের বাড়ি চাঁদপুরের উদ্যোগে ১০০ জনের মধ্যে খেলনা ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ শেখ সিটি শপিং কমপ্লেক্সের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের কারণে দেশের চলমান সংকটকালীন সময়ে অসহায় ও কর্মহীন দিনমুজুরদের পাশে দাঁড়িয়েছে ০৭০৯ ইলিশের বাড়ি চাঁদপুর গ্রুপটি। ভবিষ্যতেও এ গ্রুপটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করে।
সম্পূর্ণ অরাজনৈতিক এই ০৭০৯ ইলিশের বাড়ি চাঁদপুর গ্রুপেটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় শিশুদের পাশে দাঁড়ানো, ঈদ বস্ত্র, শীত বস্ত্র, বন্যার্তদের ত্রাণ, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরন, বিনামূল্যে রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্ত গ্রুপিং ক্যাম্প সহ নানাবিধ জণকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে। যার কারনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে কুড়িয়েছে বিশেষ সুনাম।
কর্মসূচিতে মোঃ মহসিন হোসাইন, নির্জর তপু, সুজন রায়, ইমরুল আহসান, মোঃ জাকির হোসেন, মোঃ আব্দুল কাইয়ূম, রোমানা পারভেজ, মোঃ সামছুল আলম, মহিউদ্দিন, মোঃ ওসমান গনি, সাইফুল ইসলাম, আল আমিন, ফয়সাল চৌধুরী, মোঃ নুর আলম, মোঃ কাউছার আহমেদ, মানসুরা, রহমান, মনজুর হোসাইন, মোঃ আফছার আহমেদ, মোঃ কাউছার আহমেদ, মোঃ মহিউদ্দিন, মোঃ রিয়াদ তালুকদার, মোঃ শাহাদাত হোসাইন, সুমন তালুকদার, আব্দুল মালেক, সিনথিয়া জাহান সিনথী, গৌরব সাহা, এস এম জুয়েল, এমদাদ উল্লাহ, সহিদুজ্জামান রনি, মোঃ কামরুল হাসান, মোঃ আলাউদ্দিন, মোঃ আশরাফুল জাহান শাওলিন, মোঃ আসিফ হাসান হৃদয়, মোঃ বোরহান উদ্দিন সবুজ সহ ০৭০৯ ইলিশের বাড়ি চাঁদপুরের সকল সদস্য উপস্থিত ছিলেন।
দেশের যেকোনো সংকটকালীন মুহূর্তে নিজেদের উজাড় করে দেওয়ার জন্য ০৭০৯ ইলিশের বাড়ি চাঁদপুর গ্রুপটি সর্বদা প্রস্তুত আছে বলে জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT