প্রিয়, মতলব দক্ষিণবাসী:
আসসালামু আলাইকুম,
আগামীকাল (১৪ নভেম্বর, ২০২১) মতলব দক্ষিণ উপজেলার মোট ০৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জানাই শুভকামনা। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার শৃংখলা বজায় রাখার জন্য সবাইকে নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলোঃ
১। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সম্মানিত জনপ্রতিনিধি, স্কুলের ম্যানেজিং কমিটি/ গভার্নিং বডির সভাপতি/সদস্য, গণ্যমান্য ব্যক্তি অথবা অননুমোদিত কারো প্রবেশের অনুমতি নেই।
২। পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষার সময় কেন্দ্রের চারপাশে কোন জনসমাগম বা জটলা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৩। পরীক্ষা চলাকালীন সময় কোন শিক্ষার্থীকে পরীক্ষায় কোনরূপ সহায়তা করা দন্ডনীয় অপরাধ। সুতরাং, পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বলা হলো।
৪। পরীক্ষা কেন্দ্রে কেউই স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র কেন্দ্রসচিব যোগাযোগ রক্ষার্থে একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে কারো ( পরীক্ষার্থী, পর্যবেক্ষক বা শিক্ষক) কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
অনুষ্ঠিতব্য পরীক্ষা যাতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে শৃংখলার সাথে অনুষ্ঠিত হতে পারে সেজন্য আসুন সংশ্লিষ্ট সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।
ধন্যবাদান্তে,
ফাহমিদা হক
উপজেলা নির্বাহী অফিসার
মতলব দক্ষিণ, চাঁদপুর।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT