শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
"Fight For Rights & Fight for Justice"এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী আইনে সংগঠন ল' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) গত ১৩/০৫/২০২১ ইং তারিখে সাতক্ষীরা জেলার ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ শরীফুল হক (তুমুল) এবং যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আশফাক-উল- হক নিলয়। সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক শেখ রায়হান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন।গত ১৩/০৫/২০২১ ইং তারিখে দায়িত্ব পাওয়ার পর থেকে আজ পর্যন্ত নতুন কমিটির অর্জনঃ- * ল' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলার নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় এবং পরিচয় পর্ব বাস্তবায়ন করা। সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এবং সেক্রেটারির সাথে নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়।সাতক্ষীরা বারের শিক্ষানবিস আইনজীবীদের প্র্যাকটিসের বিষয়ে একটি দীর্ঘদিনের সমস্যা সৃষ্টি হয়েছিল নতুন কমিটির উদ্যোগে সেটি সমাধান করার চেষ্টা করা এবং বাস্তবায়ন করা।ল'এসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে এবং পুলিশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করা।
সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্ত বাধের মেরামত ও বাধ নির্মাণে অংশগ্রহণ করা। ল' এসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে মাক্স বিতরণ করা। বর্তমান কোভিড - ১৯ এর কারণে ল' এসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে অনেক কাজ করার পরিকল্পনা থাকা সত্ত্বেও বাস্তবায়ন সম্ভব হয়নি। ল' এসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন সাতক্ষীরা জেলার সকলের সহযোগিতা পেলে নতুন কমিটির সদস্য বিন্দু অনেক কাজ বাস্তবায়ন করবেন এবং মানুষের পাশে থেকে অধিকার আদায়ের জন্য কাজ করে যাবেন ইনশাআল্লাহ, ল'এসোসিয়েশন অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রায়হান সাতক্ষীরা বাসীকে বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন।আর সেই সাথেসাথে সংগঠনের সফলতার জন্য সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT