নিজস্ব প্রতিনিধিঃ পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে মতলব পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের রূপসী পল্লী থেকে জমাদার বাড়ি পর্যন্ত রাস্তার প্রশস্তিকরণ কাজ শুরু করেছে কাউন্সিলর সারোয়ার সরকার লিখন।
আজ সকাল দশটায় এলাকাবাসীকে সাথে নিয়ে রূপসী পল্লী এলাকা থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
রাস্তাটি সমাপ্ত হলে পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের বোয়ালিয়া থেকে পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ডের রূপসী পল্লী এলাকাটিতে যাত্রীবাহী বাহন চলাচল করতে পারবে। এতে সুবিধা পাবে আশেপাশের কয়েকটি গ্রাম। লাঘব হবে জনদুর্ভোগ।
এসময় উপস্থিত ছিলেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আল মহসিন, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন, যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT