যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই 'মিস্টার ভেটো' হিসেবে আবির্ভূত হবেন। ফক্স নিউজে প্রচারিত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ডেমোক্র্যাটরা কোনো আইন প্রস্তাব পাঠালে তিনি শুরুতেই তাতে ভেটো প্রদান করবেন।
প্রেসিডেন্টের ভাষ্যমতে, এরপর আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, 'এটি নতুন কোনো ঘটনা নয়। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট তার দলের নিয়ন্ত্রণহীন কংগ্রেসের মুখোমুখি হন। আমি এক-দুই মাস সব প্রস্তাবে ভেটো দেওয়ার পর তারা শেষ পর্যন্ত সমঝোতায় বসতে বাধ্য হবে।'
তবে নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির জয় নিয়ে এখনো আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, 'আশা করি, শেষ পর্যন্ত এমন জটিল পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হবে না।'
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT