করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে চার হাজার ৫৫৯ জন। ২০ এপ্রিল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ৫৮৮ জন মারা গেছে। শনাক্ত সাত লাখ ২৭ হাজার ৭৮০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৮১১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ছয় লাখ ২৮ হাজার ১১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৯৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৬টি। এখন পর্যন্ত ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর থেকে আরও জানানো হয়, শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৬ দশমিক ৩১ শতাংশ। আর মৃত্যু হয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT