
পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। শনিবার সপ্তমী সন্ধ্যায় অতিরিক্ত ভিড় ও বৃষ্টির কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় শতাধিক দর্শনার্থী আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। গিরিশ পার্ক থানার আওতাধীন সারদা পার্কের এই মণ্ডপের বহির্গমন পথে দর্শনার্থীদের প্রচণ্ড চাপের সৃষ্টি হলে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে। উদ্ধারকারী দল, দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, অন্তত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা দল, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে পূজামণ্ডপটি আপাতত জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ঘটনার পর পরই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়াল দ্রুত হাসপাতালে ছুটে যান।
এদিকে, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে লেখেন, ‘চোরবাগান পূজামণ্ডপের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মা দুর্গার কাছে প্রার্থনা করি, আহতদের দ্রুত সুস্থতা এবং তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি ও সাহস প্রদান করুন।’ প্রত্যক্ষদর্শীরা এএনআইকে জানিয়েছেন, মণ্ডপের প্রবেশপথ ও বের হওয়ার গেটগুলো অত্যন্ত সংকীর্ণ থাকায় ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল এবং অনেকে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন, যাদের দ্রুত মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়। প্রবেশপথটি খুব সংকীর্ণ ছিল, আর বের হওয়ার ফটকটিও সরু ছিল।
