শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালিগঞ্জ দক্ষিন শ্রীপুর যুব বিভাগ ও ইউনিয়ন শাখার আয়োজনে যুব সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় সময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে যুব সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ রওশান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম,উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ আব্দুল ওহাব সিদ্দিক,উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম,
উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল মোমেন।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার সভাপতি মাস্টার সালাউদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সভাপতি মোঃ ওমর ফারুক।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজহারুল ইসলাম,সাবেক উপজেলার বাংলাদেশ ছাত্র শিবিরি'র সভাপতি ডা: আসাদুল্লাহ সহ ইউনিয়ন জামায়াতের ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।ইসলামী সংগীত পরিবেশন করেন সৌরভ শিল্পীগোষ্ঠী।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT