শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা প্রগতি সংঘের আয়োজনে বানভাসী বন্যার্তদের সাহায্যার্থে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে শ্যামনগর ফুটবল একাডেমী ও পিডিকে মিতালী সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২ - ১ গোলে শ্যামনগর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ঐতিহ্যবাহী পারুলগাছা ফুটবল মাঠে জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি"র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এম হাফিজুর রহমান শিমুল।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, বিশিষ্ট ক্রীড়ামোদী মেহেদী হাসান বাবু, সাংবাদিক অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক বিল্লাল হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী, আফছার উদ্দীন মোড়ল, তরিকুল ইসলাম, আলতাফ হোসেন, মারুফ হাসান গাজী প্রমুখ। জাতীয় দলের খেলোয়ার আলমগীর হোসেন রানাসহ আলোচিত খেলোয়ারদের সমন্বয়ে পারুলগাছা প্রহতি সংঘের আয়োজনে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক শ্রোতার উপস্থিতিতে ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম আর মোস্তাক।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT