শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের বাসিন্দা মোছাঃ তাছলিমা খাতুন (৫৩) থানায় হাজির হয়ে একটি গুরুত্বপূর্ণ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মোছাঃ তাছলিমা খাতুন জানান,গত (৭ জুন-২০২৫)-সকাল ১০ টার দিকে তিনি নিজ বাড়ি থেকে ফুলতলা বাজারে যাওয়ার পথে তার কাছে থাকা তার ছেলে মোঃ তৈইবুর রহমান (২৭) এর নামে অগ্রণী ব্যাংক, নুরনগর শাখার দুইটি ফিক্সড ডিপোজিটের (এফডিআর) মূল রিসিভ কপি হারিয়ে যায়। হারিয়ে যাওয়া এফডিআর দুটির হিসাব নম্বর যথাক্রমে: ১.০২০০০২১১৩৮৪৮৫,২.০২০০০১৪৭৯৫৩৭৫ উভয়েরই মোট মূল্য দুই লক্ষ টাকা এবং রিসিভ নম্বর:
১১ এ- ০১০৬৬৬২/০২/২০/-তারিখ-১২/০১/২০২০, তিনি আরও জানান,বহু খোঁজা খুঁজির পরও উক্ত ডিপোজিট রিসিভ কপি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ভবিষ্যৎ জটিলতা এড়াতে তিনি কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন গত ১৬/ ০৬/২০২৫ জিডি নং: ৬৭৯, যাতে এ সংক্রান্ত প্রমাণ সংরক্ষিত থাকে।কালিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আলাউদ্দীন ও অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি ডায়েরি হিসেবে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT