শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৬০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়নের ট্যাগ অফিসার লিটন কুমার ঘোষ, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, গোলাম রব্বানী, আফসার উদ্দিন, খলিল সরদার, লাইলী পারভিন, পূর্ণিমা রানী মণ্ডল এবং সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
সরকারের এই সহযোগিতা ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT