শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জিয়া পরিষদ মথুরেশপুর ইউনিয়নের আয়োজনে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক কালিগঞ্জ উপজেলা বিএনপি শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী আমিনুর রহমান মুন্না,নাজমুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মথুরেশপুর ইউনিয়ন বিএনপি আবু তাহের মেম্বার, মথুরেশপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিরু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, সাংগঠনিক সম্পাদক রজব আলী এবং মথুরেশপুর ইউনিয়ন জাসাসের আহ্বায়ক রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সকল নেতাকর্মীকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে।”
সভাপতিত্ব করেন নাজিরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল করিম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক কালিগঞ্জ উপজেলা বিএনপি মোঃ আমিনুর রহমান মুন্না। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার নির্বাচনী জনসভা সফল করতে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT