তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি (এসএমসি) সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিদ্যালয়ের জমিদাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পদাধিকারবলে সদস্য সচিব মো. আব্দুস সবুর, বিদ্যোৎসাহী সদস্য মো. ইমরান আলী, উকসা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উচ্চবিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন, অভিভাবক প্রতিনিধি মো. রাইসুল ইসলাম, নেপাল কুমার সরদার, সাবিনা ইয়াসমিন, মুঞ্জিলা বেগম, রোজিনা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যরা।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আলহাজ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, মো. ইমরান আলীকে সহ-সভাপতি এবং প্রধান শিক্ষক মো. আব্দুস সবুরকে পদাধিকারবলে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উচ্চবিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি মীর আবু আসলাম, ইউপি সদস্য মো. রহমত আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিনুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মুঞ্জিলা বেগম এবং অভিভাবক প্রতিনিধি মো. রাইসুল ইসলাম, নেপাল কুমার সরদার, রোজিনা খাতুন ও সাবিনা ইয়াসমিন।
সভায় নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বয়ে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT