শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নলতা ইউনিয়নের বারবার নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আজিজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রবিউল্লাহ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফজাল গাজী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আল মামুন ছোট্ট, সহ-সভাপতি হযরত মোড়ল, ৯ নং ওয়ার্ড সভাপতি মফিজুল ঢালী,৬ নং ওয়ার্ড সভাপতি খোকন ঢালী,২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক জাহিদ আলম, ৩ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন মধু, সদস্য বিল্লাল হোসেন, আজমত আলী,আল-আমিন হোসেন ও আব্দুর রহমান। উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান এবং ছাত্রনেতা মুন্না।
আজিজুর রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান,ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি রেজাউল ইসলাম, এসডিএফ নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব শেখ আব্দুল আজিজ,নলতা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু হাসান,নলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হায়দার রনি, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এ শান্ত, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী রেদওয়ান আহমেদ রাসেলসহ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে মোঃ আজিজুর রহমান বলেন,বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাসী। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। আমি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করবো।”তিনি আরও বলেন,“ অতীতের মতোই বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবো। কৃষ্ণনগর ইউনিয়নসহ কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যই আগামী দিনের সংগ্রামের মূল ভিত্তি।সভায় উপস্থিত নেতৃবৃন্দ আজিজুর রহমানের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর মতো তরুণ, সৎ ও পরীক্ষিত নেতাদের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা বিএনপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT