শিমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের নিউ মর্কেটে অনন্যা বস্ত্রালয় নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (১৫ ই ফেব্রুয়ারি) রাত্র ৯ টার দিকে অনন্যা বস্ত্রালয়ের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পাশ্ববর্তী দোকান গুলো থেকে দ্রুত মালামাল সরিয়ে নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হন।
কিন্তু আশেপাশে কোন পানির উৎস না থাকায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।পরবর্তীতে কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন।
কিন্তু ততোক্ষণে অনন্যা বস্ত্রালয় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অনন্যা বস্ত্রালয়ের মালিক বাবু দীপংকর দেবনাথ জানান,তার দোকানে মোট ৩০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে তার সাথে সাথে তার দোকানের সমস্ত হিসাবের খাতা ও পুড়ে ছাই হয়ে গিয়াছে। কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার বলেন,আমরা খরব পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ছি তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি তদন্ত সাপেক্ষে ছাড়া বলা যাবে না।
তবে স্থানীয়রা মনে করেন বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT