তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় তিন দিনব্যাপী ক্রিকেট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা অগ্রগামী ক্রিকেট দল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সিরিজের উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক ফজলুল হকসহ এলাকার বিশিষ্ট সুধীজন, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
আয়োজকরা জানান, এই ক্রিকেট সিরিজের মাধ্যমে এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT