শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা মৎস্য সেট থেকে নবীননগর মশরকাটি সড়কের অভিমুখ পর্যন্ত প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। প্রায় ১৬ বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা-খন্দের সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ভরে গিয়ে মরণফাঁদে পরিণত হয়, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দিয়ে স্কুল, কলেজ, হাট-বাজার ও কর্মস্থলে যাতায়াত করে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে বড়, মাঝারি ও ছোট যানবাহনসহ মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক, টমটম চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের খারাপ অবস্থার কারণে পণ্য পরিবহনে অসুবিধা হওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন তারা। তারা বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনায় একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়বে, যা জনদুর্ভোগ আরও বাড়াবে।সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT