শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন প্রাণের সঞ্চার। দলের তৃণমূল নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। এ কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নলতা ইউনিয়নের বারবার নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। তাঁর সফরসঙ্গী ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম।
এস ডি এফ নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, নলতা ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু হাসান, নলতা ইউনিয়ন যুবদলের যুগ আহ্বায়ক আব্দুল বারী রিপন।ভাড়া শিমলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হায়দার রনি, ভাড়া শিমলা ইউনিয়ন যুগ্ন আহবায়ক এস এ শান্ত,নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী রেদওয়ান আহমেদ রাসেল প্রমূখ।
সম্প্রতি আজিজুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন। এ সময় তিনি বলেন, “যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করেন, তবে আমি কালিগঞ্জ উপজেলা বিএনপিকে নতুনভাবে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করবো। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসাথে দলের স্বার্থে কাজ করবো।আজিজুর রহমান বহু বছর ধরে স্থানীয় রাজনীতিতে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়ে তিনি জনসেবাকে মূল লক্ষ্য হিসেবে কাজ করে আসছেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর সাফল্য এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে উপজেলা বিএনপির নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান বলেন, “আজিজুর রহমান একজন ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা। তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দল সুসংগঠিত ও শক্তিশালী হবে।” একইভাবে নলতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম বলেন, “বর্তমান সময়ে বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। আর এই ঐক্য ধরে রাখতে সক্ষম এমন নেতৃত্ব আজিজুর রহমান ছাড়া আর কেউ নন।”স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও মনে করেন, আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হলে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। তাঁর প্রার্থিতা ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে নতুন আশার আলো এবং উৎসাহ-উদ্দীপনা।আগামী দ্বি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। অনেকে মনে করছেন, এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং দলকে ঐক্যবদ্ধ করার এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সুযোগও বটে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT