স্টাফ রিপোর্টার:
মতলব দক্ষিন উপজেলার কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিল্লাল হোসেন সংবাদ সম্মলন করেছেন। আজ শনিবার (২৭ আগস্ট) সকালে সভাপতি বিল্লাল হোসেন তার একটি নিজস্ব স্থানে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিল্লাল হোসেন।
তিনি বলেন, চাঁদপুরের স্থানীয় কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যে ও স্বজন প্রিতির অভিযোগ’ শিরোনামে নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT