মোঃ হোসেন গাজী।।
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কাট্টালী এলাকায় বাসচাপায় মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক পত্রিকা বিলকারক নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।
নিহত জাকির হোসেন নোয়াখালী জেলার সদর থানার গোপিনাথপুর গ্রামের মকবুল আহমেদের ছেলে। তিনি আকবরশাহ থানার ইস্পাহানী সী গেইট সংলগ্ন জনতা কলোনিতে বসবাস করতেন।
বৃহস্পতিবার সকাল ৭ টায় দিকে নগরীর আকবরশাহ থানাধীন স্থানীয় কাট্টালী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,কাট্টালী স্কুলের সামনে এক গ্রাহককে পত্রিকা দেওয়ার জন্য রাস্তা পারাপার সময় উত্তরবঙ্গের ভাই বন্ধ পরিবহনের একটি বাস জাকির হোসেন কে ধাক্কা দিলে জাকির হোসেন রাস্তায় ছিটকে পড়েন। এরপর বাসটি ফের চাপা দিলে জাকির হোসেনের মাথা থেতলে যায় এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শন (তদন্ত) সাদিকুল ইসলাম জানান বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা লাশের জন্য আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT