চাঁদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হলেন মতলবের তিন পুলিশ অফিসার। তাঁরা হলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, এস আই মোঃ হাবিবুর রহমান।
আজ সোমবার বেলা এগারোটায় চাঁদপুর পুলিশ লাইনসে মাসিক কল্যাণ সভায় মাসিক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখায় চাঁদপুর জেলার বিভিন্ন থানার কর্মরত পুলিশ কনস্টেবল ও পুলিশ অফিসারদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম ( বার), অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এসময় বিভিন্ন থানার এএসপি সার্কেলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যোগদানের পর থেকেই আন্তরিকভাবে পুলিশি সেবা দিয়ে আসছেন তারা। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, চুরি, ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তি কার্যক্রমে ভূমিকা রাখা সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তাঁরা। এর ফলশ্রতিতে তাঁরা চাঁদপুর জেলা পুলিশের মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT