মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলা ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮শে' সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় ইউনিয়নের ঈদগাঁ বাজার বি. আই ডব্লিউ টি'এর মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল মিশন।
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথি'র সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হযরত আলী ঢালী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক।ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ নাছির আহমেদ শেখের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কে.এম নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আঃ মান্নান খান কাজল,যুগ্ন আহ্বায়ক মোঃ জুয়েল, মোঃ মোহসীন খান,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ চাঁন মিয়া চৌকিদার, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর পাটওয়ারী,যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন তালুকদার, মোঃ বাদশা মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জুলহাস দেওয়ান,ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল সুরুজ, আরো উপস্থিত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ইমাম হোসেন শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ বাচ্চু সরদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি,যুবদল ও ছাত্রদল সহ বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন যুবদলের যুব সমাবেশ শেষে ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষনা করা হয়। সভাপতি নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর হোসেন মাঝি, সাধারন সম্পাদক মোঃ নাছির শেখ, সিনিয়র
যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুনির মুন্সী,
সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান সহ একটি আংশিক কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT