মোঃ নাজমুল হক প্রধান :
,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর, দক্ষিণ নির্বাচনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়নের রাঢ়ীকান্দি দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে ফতেপুর পচ্শিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো: জালাল উদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন ৷
তিনি বলেন,বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে কারণ তাদের রাষ্ট্রপরিচালনার দক্ষতা আছে ৷ আর ধ্বংসস্তুুফ থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্টক্ষমতায় আসার কোন বিকল্প নেই কারণ বিএনপি একাদিকবার রাষ্ট্রপরিচালনা করেছেন তাদের দক্ষতা আছে ৷
তিনি আরো বলেন, বিএনপি অনেক যাচাই -বাচাই করেই চাঁদপুর-২ আসনে
ড. মো: জালাল উদ্দিন কে দলীয় মনোনয়ন দিয়েছে মনোনয়ন পরিবর্তনের কোন সুযোগ নেই সুতরাং আপনারা চিন্তিত না হয়ে ধানের শীষের পক্ষে কাজকরুন এবং এখোনও যারা দলের বাইরে আছেন আপনারা যদি সত্যিই দলকে ভালোবাসেন তাহলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সবাই ঐক্যবদ্ধ্যহয়ে কাজকরুন এবং ধানের শীষের পক্ষে কাজকরুন ৷
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহীদুল্লাহ সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহাম্মদ সোহেল ও ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বদিউজ্জামান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন সান্ত,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস,ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরিফ হোসেন প্রমুখ ৷
মতবিনিয়ে মতলব উত্তর উপজেলা ও ফতেপুর পচ্শিম ইউনিয়ন বিএনপি,যুবদল, মহিলাদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT