সমির ভট্টাচার্য্যঃ
বাংলাদেশ ছাত্রলীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও বাজারে ভিক্ষোব মিছিল করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
গত ৭ অক্টোবর বিকালে আনন্দ মিছিলটি নায়েরগাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয় । এ সময় বক্তব্য রাখেন নব গঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন প্রধান,
এ সময় তিনি বলেন দির্ঘ প্রায় ১৪ বছর পর মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে এর আগে দুইটি আহবায়ক কমিটি দেওয়া হয়েছিল । নব ঘোষিত এ কমিটিতে আশ্রাফ আলী পাটোয়ারী অনিক সভাপতি, কাউসার আলম পান্নাকে সাধারণ সম্পাদক ও শাওন প্রধানকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখখ ভট্রাচার্য্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং আগামীতে ছাত্রলীগকে গতিশীল করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা রইল মোঃ
শাওন প্রধান ।
এ সময় ২ নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরন করা হয় ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT