মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের জনতা বাজার যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
জনতা বাজার যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শেখ হাবিবুর রহমান ও বেলায়েত হোসেন নিঠুর সার্বিক দিকনির্দেশনায়, রবিবার ৮ জুন বিকেলে জনতা বাজার সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চান্দ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক আখনের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জি এম জহিরুল ইসলাম,চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম মাস্টার, সহ-সভাপতি সাব্বির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির পাটোয়ার, যুব বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি'র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন গাজী, বিএনপি নেতা শাহাদাত গাজী, বারেক শেখ, জনতা বাজার যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ সোহরাব হোসেন মিয়াজী, সহ-সভাপতি মোঃ শামীম মিয়াজী মোঃ রাসেল হোসেন মুসা শেখ, মোঃ রিপন হোসেন মোল্লাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জনতা বাজার সমাজ কল্যাণ ফাউন্ডেশন "নিঃশ্বাসে এগিয়ে যাব মানব কল্যাণে" এই প্রতিপদ্য নিয়ে অসহায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের জন্য সহযোগিতা করাসহ বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT