শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো।
জুলাই–আগস্ট ২০২৪ সালে সংঘটিত সহিংস ঘটনাবলীর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা তাঁতীদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদকারীরা এই ঘটনাগুলোকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকালে আয়োজিত এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তারালি চৌরাস্তা মোড় এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন।পরে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শরীফ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মিছিলটি তারালি চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে কাকশিয়ালী ব্রিজ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন মোড়ে স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। কাকশিয়ালী ব্রিজ এলাকায় গিয়ে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়।মিছিলে অংশগ্রহণ করেন— কালিগঞ্জ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেন,সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,নুর ইসলাম,আবু হাসান,আব্দুল আলিম,এবাদুল ইসলাম,
কালিগঞ্জ সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক হৃদয় হোসেন , রতনপুর ইউনিয়ন তাঁতী দলের আহ্বায়ক ওয়াহেদুর রহমান মান্নান, সদস্য সচিব আনিসুর রহমান, দক্ষিণ শ্রীপুর তাঁতি দলের আহবায়ক শরিফুল ইসলাম মধু, সদস্য সচিব ফারুক হোসেন, মথুরেশপুর ইউনিয়নের আহ্বায়ক ফারুক হোসেন,সদস্য সচিব শেখ হাফিজুর ইসলাম ছোট, ভাড়াসিমলা ইউনিয়ন ইউনিয়নের আহবায়ক মহিউদ্দিন গাজী ,সদস্য সচিব আলামিন হোসেন পুটু,ইব্রাহিম খলিল ও শাওন মুখার্জি প্রমূখ।
বিক্ষোভকারীরা জুলাই–আগস্ট ২০২৪ সালের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্ত,নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন—“ঘটনার প্রকৃত সত্য উদঘাটন ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ ধরনের ঘটনায় বিচারহীনতা চলতে থাকলে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ হবে। এটি জাতির সামনে একটি বড় পরীক্ষা।”অঞ্চলের জনগণ দাবি জানায় যে, অনতিবিলম্বে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। ন্যায়বিচারের জন্য এই সংগ্রাম আমরা থামাবো না।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT