সমীর ভট্টাচার্য:
মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে মতলব নিউ হোষ্টেল মাঠে আজ বিকাল তিন ঘটিকার সময় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাচ ২০১৯, (২) বনাম ইয়াং স্পোর্টিং ক্লাব (১) বিজয়ী হয়েছে।
এসময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়ার সময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক লায়ন আবু জাফর মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহির ইসলাম আলেক, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রোকনুজ্জামান রোকন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান আনু, উষার স্পোর্টং ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ক্রিড়া সংগঠক মোঃ টুটুল পাটোয়ারী প্রমুখ।
খেলার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ৭ নং ওয়ার্ডে কাউন্সিল পিন্টু সাহা ও মতলব বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সরকার, খেলায় সহযোগিতা করেন মোঃ শরীফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT