মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার ১৭০নং দক্ষিণ ডিঙ্গাভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাওয়া বেগমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুনীতির অভিযোগ পাওয়া গেছে।
যানা যায় হাওয়া বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর প্রতিনিয়ত অনিয়ম ও কাজের অবহেলা করে যাচ্ছেন।
গত ২৯ আগষ্টের সে বিদ্যালয়ের নৈশ প্রহরী নিয়োগ থাকলেও স্কুলের শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের শ্রেণি কক্ষ ঝাড়– দিতে দেখা গেছে।
গত ১৫ আগষ্টের জাতীয় শোক দিবসের কোন অনুষ্ঠান পালন করেন নি। শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিভিন্ন বক্তব্য অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করেন নি। এ সমস্ত অনুষ্ঠান না করে তিনি সরকারি বরাদ্ধ পাওয়া টাকা আতœসাৎ করেছেন। ¯িøলিপের ৫০ হাজার টাকা বরাদ্ধ ও প্রাক প্রাথমিকের কোন কাজ করেন নি। এ সমস্ত অনিয়নের কারণে স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু অভিভাবক অভিযোগ করেন আমাদের সন্তানের উপবৃত্তির টাকা মোবাইল আসার কথা কিন্তু আসে নাই পরে তাহা কে জানালে তিনি বল আমি জানিনা।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাওয়া বেগম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT