সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুর জেলার ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২
মতলব দক্ষিণ উপজেলার অংশ গ্রহণের জন্য জার্সি উন্মোচন করলেন দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা হক। আজ বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক সহ টিম ম্যানেজার ফারুক বিন জামান, কোচ দেওয়ার মোঃ সুরুজ, টিম কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সাংবাদিক রোকনুজ্জামান রোকন ও পিন্টু সাহা।
জার্সি উন্মোচন কালে দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা হক বলেন, আগামী কাল ০৩/১০/২০২২ ইং রোজ সোমবার বার বিকাল ৩ ঘটিকায় চাঁদপুর সদর উপজেলার সাথে আমাদের খেলা। উক্ত খেলায় উপজেলার সকল ক্রীড়া মূধীদের খেলা উপভোগ করার আহবান করছি। সাথে সাথে ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT