চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান তিন দেশ সফরের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি মাসকাটের উদ্দেশ্যে রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, ওমানে তিন দিন অবস্থান শেষে ২৬ অক্টোবর লন্ডনে পৌঁছাবেন তিনি। সেখানে ১ ও ২ নভেম্বর আয়োজিত চট্টগ্রাম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ৩ নভেম্বর দুবাইয়ে আয়োজিত সিআইপি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এই সংসদ সদস্য। সফরের সব কর্মসূচি শেষে আগামী ৮ নভেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। ব্যক্তিগত এই সফরের সাফল্য কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT