মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের ১২৮৯ জন কার্ড ধারি জেলেদের মাঝে মা'ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
১৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের ১,২ নং ওয়ার্ডের চাউল বিতরণ উদ্বোধন করেন আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, আঃ রহমান ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন (সোহাগ), ইউপি সদস্য বাবুল, সোহেল পাটওয়ারী সহ ইউপি সদস্য গন উপস্থিতি ছিলেন।
আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের
১৩৮৯ নিবন্ধিত জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT