গোলাম নবী খোকনঃ
দখল মুক্ত হলো চাঁদপুরের মতলব বাজারের ফুটপাত ও জনপদ। মতলব বাজারের যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখল মুক্ত ও হকার মুক্ত করনের লক্ষে ০৪ আগষ্ট ২০২৫ ইং তারিখে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মতলব পৌর সভা, মতলব দক্ষিণ থানা পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এ বিষয়ে যদি কেহ আইন শৃঙ্খলা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সড়ক ও ফুটপাত দখল মুক্ত ও সুন্দর পরিবেশ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT