নেতা হলেই হবেনা, নেতাকে জনগনের কাছে যেতে হবে। স্বাধীনতার মাসে আমাদের রাজনৈতিক অবকাঠামো আরো সুন্দর হওয়া দরকার। জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যাতে বদ্ধ জলাশয় না হয়ে থাকে। দেশের উন্নয়নে স্বাধীন সার্বভৌম, নিরপেক্ষ ও সাম্প্রদায়িক চেতনার শান্তি বজায় রাখতে হলে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় রাখতে হবে।
আজ ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি কাজ পছন্দ করি। কাজের মানের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
অন্যান্যের বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ইউনুস হোসাইন বিশ্বাস, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, উপজেলা প্রকৌশলী জাকির মজুমদার প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৮ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ৪২৩ টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মাণ করা হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ শেষ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT