
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত বা উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৯ জন। রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২ জনে। এর বাইরে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন। বর্তমানে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দুই লাখ ১৩ হাজার ২৪৪ জন, যার মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
