সমির ভট্রাচার্য্য ঃ
চাঁদপুরের মতলবের ধনাগোদা নদীতে রাতের আধারে ট্রলারের ধাক্কায় শিশু নারীসহ তিন জন নৌকার যাত্রী পানিতে পরে যাওয়ার ঘটনা ঘটেছে । এই ঘটনায় আহত একজনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
২৩ ফেব্রুয়ারি সন্ধা ৭টার সময় ধনাগোদা নদীর উত্তর পাড় থেজে রির্জাভ নৌকা করে মতলব বাজারে আসার সময় মাঝ নদীতে একটি বালুবাহী ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা চরমুকন্দি মহল্লার সওদাগর বাড়ির রঞ্জন আলী সওদাগরের ছেলে নুরে আলম (১০) তার মেয়ে লতা আক্তার (১৮) ও স্বামী সোহরাব হোসেন (১৯) নদীতে ছিটকে পড়ে যায় । পরে নৌকার মাঝিদের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক লতা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয় । অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । নৌকার মাঝি জানান রাতের বেলায় আইন বাতি ছাড়াই দ্রুতগতি সম্পন্ন ট্রলারটি আমার নৌকায় সজোরে ধাক্কা দিলে আমার নৌকায় থাকা তিন যাত্রী মাঝ নদীতে পরে যায় । পরে আমি ও অন্নান্য মাঝিদের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি । এ ঘটনাশ আমি নিজেও ব্যাথা পেয়েছি ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT