মোঃ নাজমুল হক :
ধানের শীষের পক্ষে গণজো য়ার সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুল রহমান বাবু, রাশেদ জামান টিপু , খায়রুল হাছান বেনু,
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচানি চৌরাস্তা বাজার চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন ,
জিয়াউর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, কেউ দলের ঊর্ধ্বে নয়। জাতীর এক ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনকে জয়যুক্ত করতে নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
জিয়াউর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, 'সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT