বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব ক্রমশ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার দুপুরের দিকে ঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি যখন স্থলে প্রবেশ করবে, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। সোমবার মধ্যরাতের মধ্যেই অর্ণব তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছেন আবহবিদরা। এরপর মঙ্গলবার এটি আরও শক্তি সঞ্চয় করে ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারেও। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ধেয়ে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে।
ঝড়টি বর্তমানে আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্বে এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে। উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময় এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে আছড়ে পড়বে।
আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। বঙ্গোপসাগরের উত্তাল অবস্থায় বর্তমানে ওই এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এই গতি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট অংশের ওপর ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে।
ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস পাওয়া গেছে, যেখানে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT