সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় মিলনায়তনে এক সভায় তাকে পুনরায় এ পদে নির্বাচিত করা হয়। এর আগেও তিনি দুই বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল । সভাপতি পদে অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ মাসুদ রানার নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ ওয়াছিউদ্দিন ও সমর্থন করেন ম্যানেজিং কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম । সভাপতি পদে একধিক প্রার্থী না থাকায় সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে মোঃ মাসুদ রানা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, খর্গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সোহাগ, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জসিম উদ্দিন , নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য রোকন মিয়াজী, মোঃ কাউসার, রাজিয়া সুলতানা , শিক্ষক প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, মোঃ মনির হোসেন , মহিলা শিক্ষক প্রতিনিধি ফারজানা ইসলাম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. রুবেল পাটোয়ারী ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ ।
এ সময় চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন নব নির্বাচিত সভাপতি মাসুদ রানা ।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT