সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার প্রসিদ্ধ নারায়নপুর বাজার ভ্রম্যমান আদালত পরিচালনা করে মদিনা রেষ্টুরেন্ট এন্ড সরকার মিষ্টান্ন ভান্ডার, মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটস, খাজানা রেষ্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেষ্টুরেন্ট, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মিলেনিয়াম পিজ্জা-৩ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় মদিনা রেষ্টুরেন্ট এন্ড সরকার মিষ্টান্ন ভান্ডার মালিকের কাছ থেকে নগদ ৫,০০০/- টাকা এবং মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটস পরিচালকের নিকট হতে নগদ ৫,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়েছে । এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে বৈধভাবে হোটেল ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র (লাইসেন্স) গ্রহণ করার জন্য তাদের কে পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম এবং থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT