সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে ৮নং ওয়ার্ডে স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ মার্চ বিকেলে ইউনিয়নের কাজিয়ারা এলাকায় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৮নং ওয়ার্ডের মেম্বার গোলাম রাব্বানীর সভাপতিত্বে এবং খর্গপুর মাদ্রাসার অভিবাবক সদস্য ও আওয়ামীলীগ নেতা আবুল বাসারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পারুল রানী সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল পাঠান, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তালুকদার, যুবলীগ নেতা ইসমাইল প্রধান, ইঞ্জিনিয়ার মিঞা মোহাম্মদ ইউনুস, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমানউদ্দিন পাঠান। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT