স্টাফ রিপোর্টার।।
হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার কতৃক নীলকমল ইউনিয়ন কে নিয়ে বিভ্রান্তি কর অপপ্রচারে বিরুদ্ধে প্রতিবাদ করেন সাবেক সফল চেয়ারম্যান মরহুম নাছির উদ্দীন সরদারের বড় ছেলে বর্তমান ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের।
২৯শে সেপ্টেম্বর সন্ধায় নীলকমল ইউনিয়ন পরিষদে,নীলকমল ইউনিয়ন পরিষদের সদস্যদের ও নীলকমল ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান সউদ আল নাসের সাবেক চেয়ারম্যান এর বিভ্রান্তি কর অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ করেন চেয়ারম্যান সউদ আল নাসের।
প্রিয় নীলকমল ইউনিয়ন বাসী তথা দেশবাসী,আপনাদের অবগত করার লক্ষ্যে বলছি,,,আমি আপনাদের প্রিয় প্রয়াতঃ চেয়ারম্যান নাসির সরদারের বড় ছেলে সউল আল নাসের-চেয়ারম্যান ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ।
গত ৫ই জানুয়ারী ২০২২ ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়,উক্ত নির্বাচনে আমি আনারস মার্কা নিয়ে নির্বাচন করি।এবং আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই।উক্ত নির্বাচনে মীর হোসেন নামের পার্শ্ববর্তী জেলার বহিরাগত এর নেতৃত্বে একদল অস্ত্রধারী বোমাবাজ সন্ত্রাসীরা ৬নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্রে হামলা চালায় এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চালায়।স্থানীয় ৬নং ওয়ার্ড বাসি একত্রিত হয়ে(সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের সন্ত্রাসীদের উপর ঝাপিয়ে পড়ে।দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শরিয়তপুর জেলার মীর হোসেন নামের একজন নিহত হয়।সেই মামলায় গাজীপুর ইউনিয়নের জেলে(সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের ভাগিনা)সবুজকে আটক করে পুলিশ এবং কোর্টে আমাকে সহ অভিযুক্ত করে একটি হত্যা মামলার অভিযুক্ত দায়ের করে,কোর্টের নির্দেশনায় আমাকে সন্দেহের তালিকায় রেখে তদন্তের কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
ডাকাতি মামলায়(নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদার)গ্রেফতার হওয়া সম্পর্কে আমি অবগত নই, আইনের কাজ করবে এই বিষয়ে আমরা কোন মন্তব্য নেই।কারণ এই মামলাটি তিনি চেয়ারম্যান থাকাকালীন হয়েছে।মাদকের বিষয়ে নীলকমল ইউনিয়ন জিরো টলারেন্স,চরাঞ্চলের জেলে কৃষকরা মাদক কে না বলে।
নীলকমল ইউনিয়ন পরিষদে যতগুলো গুচ্ছ গ্রাম রয়েছে তা সব সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের সময়ে শেখ হাসিনা সরকার নির্মাণ করেছে।গুচ্ছ গ্রামে ঢাকা থেকে মানুষ এনে ঘর দিয়েছে কারা?ঘরের নাম দিতে কতটাকা করে কারা নিয়েছে নীলকমলের জনগণ তা ভালো করে যানেন।
নিজের অপকর্মের দোষ অন্যের কাঁধে তুলে দিবেন না,আমরা আপনার প্রপাগাণ্ডা ছড়াতে চাই না,নীলকমল ইউনিয়নের সাধারণ জেলে কৃষকদের ঘুম কেড়ে নেওয়ার অপচেষ্টা আশাকরি করবেননা।এমনটাই বললেন…সউদ আল নাসের(চেয়ারম্যান নীলকমল ইউনিয়ন পরিষদ)
প্রিয় নীলকমল ইউনিয়ন বাসী,আমি আপনাদের আমানত ভোটে নির্বাচিত,আপনাদের চেয়ারম্যান আপনাদের সউদ আল নাসের,আমি আমার রক্তের ধারায় প্রভাবিত হয়ে,আপনাদের সেবা করার মনোভাব ও ইচ্ছে শক্তিনীয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।এবং আপনাদের ভোটে, আপনাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।
আমি আপনাদের পরিপূর্ণ সেবা দিতে ব্যর্থ হলেও কখন আপনাদের শান্তি নষ্ট করবোনা,আপনাদের সুখের জীবনে তাঁদের মত আগুন জ্বালাব না।
আমি আপনাদের কে ভালোবাসি এবং আপনারা ও আমাকে ভালোবাসেন,দুষ্টু লোকের গুজবে কান দিবেন না।আমি আপনাদের চেয়ারম্যান সউদ আল নাসের চেয়ারম্যান,৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ, হাইমচর চাঁদপুর।
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT