নিজস্ব প্রতিবেদক
জেঠার বাড়িতে বেড়াতে গিয়ে আর নিজ বাড়িতে ফেরা হলো না পুষ্প (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর। ঘা'তক বাস কেড়ে নিয়েছে তার প্রাণ। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গু'রুতর আহ'ত হয় পুষ্প।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে দাউদকান্দি টোল প্লাজার কাছে তার জেঠা রতন পাটওয়ারীর বাড়িতে বেড়াতে যায় সে। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দু'র্ঘটনার শিকার হয় পুষ্প। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।
তার মৃ'ত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শো'কের ছায়া নেমে আসে।
পুষ্প মতলব পৌরসভার পৈলপাড়া পাটওয়ারী বাড়ির বাসিন্দা কমল পাটওয়ারীর কন্যা। তার বাবা ঢাকায় কর্মরত। সে এক ভাই ও এক বোনের মধ্যে বড় ছিল। তার ছোট ভাই জোবায়ের মতলবগঞ্জ জে.বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন বলেন, “সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিল। তার মৃ'ত্যুর খবর সহপাঠীরা জানতে পারলে কা'ন্নায় ভেঙে পড়ে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম বলেন, “পুষ্প ছিল আমাদের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তার মৃ'ত্যুতে আমরা গভীরভাবে শো'কাহত। শো'কসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT