পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পৌরবাসী সহ দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।
(১৮ই জুলাই) রবিবার এক শুভেচ্ছা বার্তায় বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সবাইকে। মেয়র আরো বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রোত হওয়াই কোরবানির মর্মবাণী।
কোরবানির শিক্ষা মনে ধারন করে মানবকল্যানে নিজেকে উৎসর্গ করা সবার কর্তব্য। ঈদ মানে শান্তি,সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধন। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আজহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমার প্রিয় পৌরসভার সকল ধর্মপ্রান মুসলিম জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক
সম্পাদক ও প্রকাশকঃ আশরাফুল জাহান শাওলিন। যোগাযোগঃ হোল্ডিং নং- ০১, ( আব্দুর রব মঞ্জিল), ঘোষপাড়া, মতলব দক্ষিণ, চাঁদপুর- ৩৬৪০। ই-মেইলঃ ajshawlin2007@gmail.com, মোবাইলঃ 01920565995
Design & Developed by Soft-Mack IT